1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই সবকিছু করা হবে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ২৪৮ বার দেখা হয়েছে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই সবকিছু করা হবে। শ্রমিকদের মেহনতের কারণেই আজ আমাদের দেশের অর্থনীতির এ উন্নতি হয়েছে। তৈরি পোশাক খাতে দেশের ৪৫ লাখের বেশি শ্রমিক কাজ করছে। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর শিল্প কারখানার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শ্রমিকরা এখন উপযুক্ত বেতনে, নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে কারখানায় কাজ করছে।

তিনি আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০১৭ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “শোভন কর্ম পরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”।

শ্রম সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএর প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, কারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের মহাপরিচালক মো. সামসুজ্জামান ভূঁইয়া, ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোইট পিয়ারি লারামি, ঢাকায় নিযুক্ত আইএলও এর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিভাস বি রিডি, শ্রমিক লীগের প্রেসিডেন্ট সুকুর মাহমুদ।

পরে মন্ত্রী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সদস্যভুক্ত প্রয়াত সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। ১৭টি পরিবারকে মাসে দুই হাজার করে বৃত্তি প্রদান করা হয়। বাণিজ্যমন্ত্রীর অনুরোধে আগামী বছর থেকে প্রতি পরিবারকে তিন হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করার ঘোষণা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক মানিক মুন্তাসির, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন এবং অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ বিলবোর্ড ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026