1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

ভার তের উত্তর প্রদেশে ভারী বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৭৯

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৪২ বার দেখা হয়েছে

ভারতের উত্তর প্রদেশে ভারী বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৭৯
লাগাতার প্রবল বর্ষণে বিপর্যস্ত অবস্থা ভারতের উত্তর প্রদেশে। গত দু’দিনের প্রবল বর্ষণে এখনও পর্যন্ত এই রাজ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯। এদিকে রবিবারও অবস্থার উন্নতি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জানা গেছে, রবিবারও এই রাজ্যে আরও ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে ভারতের আবহাওয়া দফতর। যার জেরে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় প্রতিটি জেলাশাসককে সব সময় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার।

গভীর নিম্মচাপের কারণে ফের উত্তর প্রদেশে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে প্রবল বৃষ্টিতে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় মারা গেছে ৪৪ জন। এদিকে শনিবার সরকারি ভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় অতিভারী বৃষ্টির কারণে ৩৫ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল। তারপর গত দু’দিনে উত্তরপ্রদেশে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রবল বৃষ্টির কারণে শনিবার উত্তরপ্রদেশের আজমগড়ে চার জন মানুষ মারা গেছে। এদিকে মির্জাপুর জেলায় তিন জন মারা গিয়েছে এবং আম্বেদকরনগর এবং গাজিপুরে তিন জন মারা গেছে। এদিকে বৃষ্টির কারনে পৃথক পৃথক ঘটনায় গোরক্ষপুর, ফিরোজাবাদ, উন্নাও, বান্দা,বালিয়া সহ ফতেপুর, সাহারানপুর,অমেথি, প্রয়াগরাজ, চিত্রকুতপুর, সুলতানপুর এবং দেওরিয়াতে মৃত্যু হয়েছে অনেকের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026