1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ফ্যামিলি ও কৃষক কার্ডে বড় সহায়তা চায় বাংলাদেশ মালয়েশিয়া থেকে সৌদি আরব: বিদেশ সফরে জামায়াতের অর্ধেক এমপি জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক অবৈধ মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি ভারত মহাসাগরীয় ৫ দেশের নিরাপত্তা বিষয়ক জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভে (CSC) অংশগ্রহণ করবেন, যা আগামী ২০ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সংলাপে অংশ নেওয়ার জন্য ড. খলিলুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মধ্যে দিয়ে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ এবং মায়ানমারের নিরাপত্তা বিষয়ক আলোচনায় অংশ নেবেন এসব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা।

এটি ড. খলিলুর রহমানের প্রথম ভারত সফর হতে যাচ্ছে, যেহেতু তিনি অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সফরটি তার প্রথম বিদেশ সফর।

সূত্র মতে, নিরাপত্তা সংলাপের সাইড লাইনে ভারতে ড. খলিলুর রহমানের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের একান্ত বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এই বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা বিষয়ক বিষয়াদি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026