1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

গণমাধ্যমের সহায়তায় শুদ্ধাচার প্রতিষ্ঠার আহ্বান তথ্যসচিবের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ২২৮ বার দেখা হয়েছে

সরকারি কাজে শুদ্ধাচার প্রতিষ্ঠার পাশাপাশি গণমাধ্যমের সহায়তায় ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শুদ্ধাচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তথ্যসচিব মরতুজা আহমদ।
আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার হলে পিআইবি’র কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
তথ্যসচিব বলেন, শুদ্ধাচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহায়তা অপরিহার্য। গণমাধ্যমই পারে দেশব্যাপী শুদ্ধাচার আন্দোলনকে ছড়িয়ে দিতে। গণমাধ্যমকে এ কাজে আরো বেশি সম্পৃক্ত করার জন্য সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও পরিবেশনায় পেশাগত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ জোরদার করতে তিনি প্রেস ইনস্টিটিউটকে নির্দেশ দেন।
বর্তমান বিশ্বের প্রধান লক্ষ্য টেকসই উন্নয়ন অর্জনে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। আর এ কাজে সরকারি কর্মচারীদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।
প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুরুর রহমান ও ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026