1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

হাওরের ক্ষতিগ্রস্ত লোকদের খাদ্য সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের নির্দেশ ত্রাণমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ২৪০ বার দেখা হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, হাওরের ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র শ্রেণিকে বিজিএফ এর মাধ্যমে খাদ্য সহায়তা এবং সাধারণ ক্ষতিগ্রস্ত লোকদেরকে দশ টাকা কেজি দরে খাদ্যশস্য সরবরাহ করা হবে। এসময় তাদেরকে বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।
মন্ত্রী আজ সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদে ওই এলাকার মানুষদের সাথে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে মতবিনিময়কালে একথা বলেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ইয়াহিয়া চৗধুরী, মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক সফিকুর রহমান এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ত্রাণমন্ত্রী বলেন, আগাম বন্যা ও পাহাড়ি ঢলের কারণে এই ফসল হানি হয়েছে। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে সরকার সম্ভাব্য সব ধরণের সহযোগিতা করবে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আরেকটি ফসল লাগাতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য মন্ত্রী কৃষি বিভাগকে এবং ক্ষতিগ্রস্ত সকল লোকের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।
মন্ত্রী পরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জেলা কমিটির সাথে মতবিনিময় করেন। আগাম বন্যার আশঙ্কা করে প্রস্তুতি গ্রহণ করে রাখার জন্য মন্ত্রী জেলা প্রশাসনের সকল বিভাগকে নির্দেশ দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026