1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

বরেণ্য ব্যক্তির জন্মভূমি বরিশাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ২০৬ বার দেখা হয়েছে

বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শেরেবাংলা এ কে ফজলুল হক, জীবনানন্দ দাসসহ অনেক বরেণ্য ব্যক্তির জন্মভূমি বৃহত্তর এই বরিশালে।
চিফ হুইপ আ স ম ফিরোজ গত ১৯ এপ্রিল বুয়েট মিলনায়তনে বৃহত্তর বরিশাল জেলা কল্যাণ সমিতি, বুয়েট এর উদ্যোগে আয়োজিত ‘মিলনমেলা ২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।
তিনি বলেন ডিজিটাল গণমাধ্যমের যুগে যান্ত্রিক চিত্ত বিনোদনকে পাশ কাটিয়ে আঞ্চলিক প্রীতির নিদর্শন স্বরূপ এহেন মিলন মেলার আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ।
চিফ হুইপ বলেন, আজকের মিলনমেলার মাধ্যমে বরিশালবাসীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্যের জাগরণ ঘটবে। বিশ^মানের প্রযুক্তি শিক্ষার সূতিকাগার বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় দেশ ও জাতির সমৃদ্ধিতে উত্তরোত্তর অবদান অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমিতির সভাপতি অধ্যাপক ড. মো.ওহাব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে অধ্যাপক ড. সিদ্দিক হোসেন, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং অধ্যাপক ড. মো. শামিমুজ্জামান বসুনিয়া বক্তব্য রাখেন ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026