1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

গ্রীসে প্রবাসী কর্মীদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ২৪৩ বার দেখা হয়েছে

গত ১১ এপ্রিল সন্ধ্যায় গ্রীসের এথেন্সে অবস্থিত দূতাবাস চত্বরে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত প্রবাসী কর্মীদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি মতবিনিময় করেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসী কর্মীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণের জন্য সর্বাত্মকভাবে তাদের পাশে থাকার চেষ্টা করছে। তিনি প্রবাসীদের ‘সোনার ছেলে’ হিসেবে আখ্যায়িত করে রেমিটেন্স প্রেরণে তাদের অবদানের কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, বিমান বন্দরে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন, বিমান বন্দরে এম্বুলেন্স সার্ভিস চালু, প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী সন্তান কোটায় ভর্তির সুযোগ সৃষ্টি করা হয়েছে। তিনি প্রবাসী কর্মীদের বীমার আওতায় আনাসহ প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহণ করার কথা বলেন। তিনি আরও বলেন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আবাসন সুবিধার্থে যে সকল জেলায় কর্মী গমন সংখ্যা বেশি সে সব জেলায় পর্যায়ক্রমে আবাসন প্রকল্প করার পরিকল্পনা সরকারের রয়েছে।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশ দূতাবাস প্রবাসী কর্মীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধ করতে একটি নাটিকা (ভিডিও) প্রদর্শন করে। উল্লেখ্য, এথেন্সে বাংলাদেশ দূতাবাস গত ১৮ ডিসেম্বর ২০১৬ তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রথমবারের মতো রেমিটেন্স সম্মাননা প্রদান করেন। সভায় মন্ত্রী রেমিটেন্স সম্মাননাপ্রাপ্ত প্রবাসীদের সাথে পরিচিত হন।
গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসমি উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন জেলা ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026