1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

মহাখালীর পণ্যাগারে অগ্নিকা-ে সরবরাহ ব্যাহত হবে না —স¦াস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ২৬৮ বার দেখা হয়েছে

রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পণ্যাগারে অগ্নিকা-ের পর মাঠ পর্যায়ের সরবরাহে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দেশের ৪৮৮ টি উপজেলা ও ২১টি আঞ্চলিক সংরক্ষণাগারে তিন মাসের ঔষধ সামগ্রী মজুত আছে। সরকার এর মধ্যে নতুন করে ঔষধ ও অন্যান্য উপকরণ সংগ্রহের উদ্যোগ নেবে। ফলে ভবিষ্যতেও কোনো বড় সংকট সৃষ্টি হবে না।
মন্ত্রী আজ মহাখালীতে অগ্নিকা-ের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর তিনটি কমিটি গঠন করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটিগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। সংরক্ষণাগারটি অনেক পুরোনো হওয়ায় এখানে একটি আধুনিক মানের ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026