1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার

মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও কর্মমুখী করতে কাজ করছে সরকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ২১৯ বার দেখা হয়েছে

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সরকার মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও কর্মমুখী করতে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
প্রতিমন্ত্রী আজ রংপুরের আলহাজ নগরে বায়তুল মোকাররম আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গাঁ বলেন, মাদ্রাসা শিক্ষকদের স্পোকেন অ্যারাবিক বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষণ ম্যানুয়েল তৈরি করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় মাঠ পর্যায়ে ১০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে সর্বপ্রথম মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে ইবতেদায়ি স্তরে শিক্ষাবৃত্তি প্রচলন করেছে।
এর আগে প্রতিমন্ত্রী রংপুর পল্লী উন্নয়ন একাডেমির নির্মাণ কাজ পরিদর্শন ও রংপুর মডেল কলেজের নবনির্মিত গেট উদ্বোধন করেন এবং দুপুরে জনাব রাঙ্গাঁ ভাইভাই মোড় জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ও চর মটুকপুর আশ্রায়ণ প্রকল্পের হতদরিদ্র ১১০ জনকে ঘর হস্তান্তর করেন।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026