1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার

অসৎ কর্মকর্তা-কর্মচারীর কারণে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না মিল্কভিটা — প্রতিমন্ত্রী রাঙ্গা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ২৪২ বার দেখা হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সমবায়ীদের লাভজনক প্রতিষ্ঠান ‘মিল্ক ভিটা’ দেশে দুগ্ধ বিপ্লবের শুভ সূচনা ঘটে। কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী ও সমবায়ীর কারণে এটি কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। তিনি মিল্কভিটার সার্বিক টেন্ডারিং প্রক্রিয়া আরো স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী একটি বাড়ি একটি খামার প্রকল্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষায়িত প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রকল্প কাজে কারো কোন গাফিলতি বা শৈথিল্যতা বরদাশ্ত করা হবে না। তিনি পল্লী জনপদ প্রকল্পের অধীন সকল প্রকল্প কাজ আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান করার নির্দেশ দেন। তিনি প্রকল্পের কাজের স্বচ্ছতা ও অপচয় রোধে ই-টেন্ডারিং ব্যবস্থা বজায় রাখা, শূন্য পদ পূরণ ও সমধর্মী এক বা একাধিক প্রকল্প গ্রহণ না করারও নির্দেশ দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026