1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগে মালয়েশিয়ার আগ্রহ প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ২১২ বার দেখা হয়েছে

মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কৃষি ও পল্লি অর্থনীতির আধুনিকায়ন বিষয়ক সহকারী মন্ত্রী ণই গধষপড়ষস গঁংংবহ খধসড়য এর নেতৃত্বে ৪১ সদস্যবিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদল আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সাথে তার সম্মেলন কক্ষে বৈঠক করেন।
তারা বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদে অর্থ বিনিয়োগের সম্ভাব্য খাতসমূহ সম্পর্কে অবহিত হন। মালয়েশিয়ার চেম্বার অভ্ কমার্সের আওতাভুক্ত এসব ব্যবসায়ী কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ নানারকম খাতে অর্থ বিনিয়োগ করে থাকেন। তারা বাংলাদেশের মাছ বিশেষত গলদা ও বাগদাচিংড়ি, গোস্ত রপ্তানি, দুগ্ধজাত খাদ্যোৎপাদন, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, পশুর টিকাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বৈঠকে জানানো হয়, বাংলাদেশ থেকে বিশেষত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে সনদমুক্ত পদ্ধতিতে মৎস্য রপ্তানি করা হয়। দেশের মাছের গুণগত মানের কারণেই ইউরোপীয় ইউনিয়ন ২০১৫ সাল থেকে মৎস্য রপ্তানিতে সকল প্রকার সনদের বাধ্যবাধকতা তুলে নেয়।
সম্প্রতি সীমিত আকারে কুয়েত, আবুধাবী, মালদ্বীপসহ কিছু দেশে গোস্ত রপ্তানি করা হচ্ছে বলেও তাদের জানানো হয়। মৎস্যমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশের বাগদাচিংড়ি হচ্ছে সর্বসেরা। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদখাতে অনুকূল পরিবেশ বিরাজমান থাকায় তাদের বিনিয়োগে উৎসাহ দেন।
সভায় অন্যান্যের মধ্যে সচিব মো. মাকসুদুল হাসান খান, মৎস্য অধিদপ্তরের ডিজি সৈয়দ আরিফ আজাদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি ডা. আইনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026