1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

সুইস ব্যাংকে কেন আমানতের পাহাড় এক বছরে বাংলাদেশিদের বেড়েছে ৫৭ কোটি ১৮ লাখ সুইস ফ্রাঁ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

সুইজারল্যান্ডের ব্যাংকগুলো সাধারণত আমানতের ওপর সুদ দেয় না, অনেক ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে হিসাব রক্ষণাবেক্ষণের জন্য ফি কেটে নেয়। কিছু ক্ষেত্রে, সুইস ফ্রাঙ্কে থাকা অ্যাকাউন্টে অল্প পরিমাণে সুদ পাওয়া যেতে পারে, তবে তার ওপরে সুইস উইথহোল্ডিং ট্যাক্স দিতে হয়। তার পরও কেন সুইস ব্যাংকে বাংলাদেশি আমানতকারীদের জমাকৃত অর্থের পরিমাণ বাড়ছে- প্রশ্ন উঠেছে তা নিয়ে।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ, স্থানীয় মুদ্রায় যা প্রায় ৮ হাজার ৮০০ কোটি টাকা। ২০২৩ সালে বাংলাদেশ থেকে জমা হয়েছিল ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ। অর্থাৎ এক বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৫৭ কোটি ১৮ লাখ সুইস ফ্রাঁ, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যে ব্যাপকভিত্তিক দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে- সেই অর্থ সুইস ব্যাংকে জমা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। জার্মানভিত্তিক দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্ট্রারন্যাশনাল, বাংলাদেশ চাপ্টারের (টিআই,বি) নির্বাহী পরিচালক এবং অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, সুইস ব্যাংকে জমাকৃত অর্থ সবই যে অবৈধ দুর্নীতি বা পাচারের অর্থ তা সুনির্দিষ্টভাবে বলা যাবে না। অনেকে বৈধ ব্যাংকিং প্রক্রিয়ায় সেখানে অর্থ পাঠাতে পারেন। নিরাপদ ব্যাংকিং সিস্টেমের কারণেও অনেক বাংলাদেশি তাদের বৈধ অর্থ জমা রাখতে পারেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026