1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী, জোরদার কূটনৈতিক তৎপরতা নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা: মৃত বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক বিদেশি পর্যটক জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ, অগ্রাধিকার পাবে সংসদীয় কমিটি গঠন জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ: গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বিদ্রোহী কবিকে পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

লাখ কোটি টাকার ঋণ কোথায় গেল ♦ এডিপি বাস্তবায়ন ১০ বছরের মধ্যে সর্বনিম্ন ♦ মেগা প্রকল্পের কাজ বন্ধ ♦ শীর্ষ দশের বাইরে থাকা মন্ত্রণালয় বিভাগের ব্যয় অর্ধেকে নেমে গেছে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক থেকে লাখো কোটি টাকার কাছাকাছি ৯৮ হাজার ৫৭৯ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। এই ঋণ প্রবৃদ্ধির হার গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি প্রকাশিত পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)-এর সামষ্টিক অর্থনৈতিক আউটলুকে এ তথ্য দেওয়া হয়েছে। উন্নয়ন বাজেট (এডিপি) বাস্তবায়ন হচ্ছে না। মেগা প্রকল্পের কাজ বন্ধ। তাহলে এত ঋণ নিয়ে কী করছে সরকার- প্রশ্ন উঠেছে সে বিষয়ে।

সংশ্লিষ্টরা জানান, সরকারের ঋণের মূল কারণ বাজেট ঘাটতি মেটানো। এর বাইরে বড় ধরনের কোনো দুর্যোগ ঘটলে বা অপ্রত্যাশিত ব্যয় বেড়ে গেলে সরকারের ঋণের পরিমাণ বাড়তে পারে। তবে চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন হার খুব বেশি নয়; বরং উন্নয়ন বাজেট বাস্তবায়ন হার এ যাবৎকালের মধ্যে নিম্ন পর্যায়ে রয়েছে।

পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর বরাত দিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলেছে, চলতি অর্থবছরের (জুলাই-এপ্রিল) মূল বাজেট বরাদ্দের বিপরীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৩২ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে সরকারের অর্থায়নে গৃহীত প্রকল্প বাস্তবায়নের হার ৩১ দমমিক ১ শতাংশ ও উন্নয়ন সহযোগীদের ঋণের টাকায় প্রকল্প বাস্তবায়ন হার ৩৫ দশমিক ৬ শতাংশ।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026