1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার

অননুমোদিতভাবে কক্সবাজারে প্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছেন ত্রাণ মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ২২৪ বার দেখা হয়েছে

যে সব রোহিঙ্গা অননুমোদিতভাবে কক্সবাজারে প্রবেশ করছে, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম। প্রত্যেক শরণার্থীর জন্য পরিচয় পত্রের নির্দেশ দেন তিনি।

তিনি আজ কক্সবাজারের কুতুবপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন কালে এ নির্দেশ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদ, শরণার্থী ক্যাম্পের কমিশনার আবুল কালাম, কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা, শরণার্থী ক্যাম্পের কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, শরণার্থী ক্যাম্পের নারী ও শিশুদের যে কোন অনৈতিক কাজে ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। জন্ম নিয়ন্ত্রন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্যাম্পের ভিতরে মাদকের অনুপ্রবেশ রোধ করতে হবে।

মন্ত্রী এ সময় বিভিন্ন এনজিওর কাজকর্মের খোঁজখবর নেন। ক্যাম্পে বার্মিজ ভাষায় শিক্ষাদানের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তাদের শিক্ষা-দীক্ষা, মূল্যবোধ তাদের মতো করে রক্ষা করার জন্য তিনি সহযোগী সংস্থার প্রতিনিধিদের অনুরোধ করেন। রোহিঙ্গাদের কুটির শিল্পে প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা প্রদানের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, রোহিঙ্গারা পর্যটন ও সৈকত নগরী কক্সবাজারের পরিবেশ বিপন্ন করছে। এটা পর্যটন শিল্পের ওপর প্রভাব ফেলছে। এখানকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশ ও আনসারদের আরো কঠোর হওয়ার নির্দেশ দেন মন্ত্রী। এ পর্যায়ে তিনি বলেন, কক্সবাজারের পরিবেশ অক্ষুণœ রাখতে অচিরেই রোহিঙ্গাদের নিরাপদ আস্তানা হিসেবে নোয়াখালীর ঠেঙ্গারচরে স্থানান্তর করা হবে।

উল্লেখ্য, কক্সবাজারের কুতুবপালং শরণার্থী ক্যাম্পে ৭টি সেডে ১৩ হাজার ৯ শত এক জন শরণার্থী রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026