1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

টাকা পাচারকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না?

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০১৯
  • ২০১ বার দেখা হয়েছে

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, টাকা পাচারকারীরা দেশের শত্রু। যারা টাকা পাচার করে তারা রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত। তা না হলে এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা ঠিকই নেয়া হতো। টাকা পাচারকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

তিনি সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, কেন টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না? টাকা পাচারকারীরা কি দেশপ্রেমিক যে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না?

সোমবার রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর গণফোরাম আয়োজিত কর্মীসভা ও ইফতার অনুষ্ঠানে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কথায় কথায় উন্নয়নের ফিরিস্তি তোলা হচ্ছে। অথচ কৃষক তার ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। পাচ্ছে না গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি। অথচ দেশের টাকা বাইরে পাচার করে দেয়া হচ্ছে। উন্নয়নের নামে টাকা পাচার করাকে উন্নয়ন বলা যায় না।
ড. কামাল বলেন, টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে ঐকবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।

তিনি বলেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে কারা টাকা পাচার করছে।

একজন নাগরিক হিসেবে সরকারের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা দাবি করে ড. কামাল বলেন, আমি চাই সমাজের এসব বিষয় নিয়ে আলোচনার ঝড় উঠুক।

তিনি বলেন, আসুন সবাই মিলে কথা বলি। যারা জনগণের টাকা পাচার করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।

সভায় আরও বক্তব্য রাখেন গণফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, খান সিদ্দিকুর রহমান, শফির রহমান বাচ্চু, লতিফুল বারী হামিম, মাহমুদ উল্লাহ মধু।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026