1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিরাপত্তায় শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী বিমানবন্দর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণ চুক্তি সই করলো মেঘনা ব্যাংক প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, রঞ্জনের জামিন বাতিল জাতিসংঘ অধিবেশন: নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী অবসর ভেঙে ফিরবেন স্টোকস? যে সিদ্ধান্ত জানালেন ইংল্যান্ড কোচ বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর, প্রবাসী বিএনপি নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় বিভাগে ডিএনএ ল্যাব সম্প্রসারণে ইউএনএফপিএ’র সহায়তা চাইলেন মন্ত্রী

বিশ্বকাপের আগে ১২ জুয়াড়িকে নিয়ে আইসিসির সতর্কতা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০১৯
  • ২৪৮ বার দেখা হয়েছে

ফিক্সিং ইস্যুতেই আইপিএল অনেক বদনাম কুড়িয়েছে। আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে যেন কোনওভাবেই ফিক্সিংয়ের কালো ছায়া না পড়ে তাই সবরকম সতর্কতা অবলম্বন করছে আইসিসি।

টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ ম্যাচ ফিক্সারকে আগে থেকেই সাবধান করেছে আইসিসি। সংস্থাটির পক্ষ থেকে নেওয়া হয়েছে, যাতে এই ১২ জন বুকি বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ডে ঢুকতে না পারে।

আইসিসির দুর্নীতি দমন শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘এই ১২ জনের ব্যাপারে আমরা যাবতীয় তথ্য দিয়েছি পুলিশকে। প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই ১২ জনকে কোনওভাবেই বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ডে আসতে দেওয়া হবে না। ওরা কোনওভাবে মাঠে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে।’

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ১২ জনের মধ্যে বেশিরভাগ উপমহাদেশের বুকি। এসিইউ-এর জেনারেল ম্যানেজার আলেক্স মার্শাল ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ‘প্রতিটি দলে আমাদের ইউনিট থেকে একজন কর্মকর্তা থাকলে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের জন্য সেটা সুবিধাজনক হবে। কোনও ক্রিকেটার ফিক্সিংয়ের ফাঁদে পা দিয়েছে কিনা সেই ব্যাপারে খোঁজ-খবর রাখতে আমাদের কমিশনের প্রতিনিধি সক্রিয় ভূমিকা নেবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026