1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার

এনসিটিবি’র কর্মকর্তাদের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২১৩ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে এনসিটিবি’র কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমান, এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী যথাসময়ে পাঠ্যপুস্তক ছাপা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, সময়মত দরপত্র আহ্বান ও মূল্যায়ন কাজ শেষ করতে হবে। পাঠ্যপুস্তক ছাপার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে হবে। পাঠ্যপুস্তকের কাগজ ও ছাপার মান যাতে ভাল হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। মন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে বানান ও অন্যান্য ভুলত্রুটির ব্যাপরে সংশ্লিষ্টদের আরো সতর্কতার সাথে কাজ করতে হবে।
সভায় কর্মকর্তারা জানান, প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ের পা-ুলিপি প্রস্তুত ও অনুমোদন নেয়া হয়েছে। কাগজের টেন্ডার প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সময়মত বই ছাপার সব প্রস্তুতি নেয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026