1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে রেলওয়ের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি সাংবাদিকদের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন নিয়ে আইনি পর্যালোচনা করা হবে: তথ্য উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ঘোষণার প্রস্তুতি: তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সিনেমা নিয়ে বিতর্কের জেরে ব্যবসায়িক বিপর্যয়ে ব্লেক লাইভলি, অবশেষে সমঝোতা এক মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়কার সব মামলা যাচাই-বাছাইয়ের নির্দেশ রংপুরে ২৫০ কোটি টাকার হাঁড়িভাঙ্গা আম বাণিজ্যের সম্ভাবনা, জিআই স্বীকৃতির পর বিশ্ববাজারে কদর বাড়ছে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক লাতিন আমেরিকায় মাদকবিরোধী অভিযানে মার্কিন হামলায় নিহত ৫, বিতর্ক চরমে বহর থামিয়ে অ্যাম্বুল্যান্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী তেহরানের শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮

রিজার্ভ বেড়ে ২৫.৬২ বিলিয়ন ডলার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী প্রকৃত রিজার্ভ ২০ দশমিক ৪৬ বিলিয়ন ডলার।

রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে প্রথমবারের মতো একক মাসে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে মার্চ মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে এসেছে ৩২৯ কোটি মার্কিন ডলার। এটি এখনও পর্যন্ত একক মাসে রেমিট্যান্স আয়ের সর্বোচ্চ রেকর্ড।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান মতে, ২০২৪ সালের মার্চে প্রবাসী আয় ছিল ১৯৯ কোটি ডলার। এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৭ শতাংশ।

এ ছাড়া, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৭৭ কোটি ডলার। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, টানা সাত মাস ধরে প্রতি মাসে ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসছে। শুধু চলতি বছরের ফেব্রুয়ারিতেই এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার। তা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026