1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী মেডিকেল কলেজে শিশু আইসিইউ সংকট ও মৃত্যুর ঘটনা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জোরদার মনোযোগের ঘোষণা রাজধানীতে স্কুল সময়ের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা নুরজাহান খানম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ-সৌদি বৈঠকে হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে আলোচনা আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি শুরুতেই খেলতে পারেন জাম্বিয়ার বিপক্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাজেট বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে বরাদ্দ

দেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে শত কোটি ডলারের দুটি রপ্তানিবাজার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ২১৮ বার দেখা হয়েছে

নূর মাজিদ : চলতি ২০১৮-১৯ অর্থবছরে দেশের বাজারে দুটি নতুন শত কোটি ডলারের রপ্তানি অর্জন করেছে বাংলাদেশ। দেশ দুটি ভারত এবং পোল্যান্ড। ফলে শত কোটি ডলার বা তার বেশি পণ্য রপ্তানি করা হয়, এমন বাণিজ্য সহযোগী দেশের সংখ্যা ৯ থেকে ১১তে উন্নীত হলো। সূত্র : দ্য এজ, নিউজ বিডি।
এদিকে দীর্ঘদিনের বাণিজ্য সহযোগী হলেও এই প্রথম ভারতে ১শ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশটির বাজারে অ্যাপারেলস বা বস্ত্রশিল্পের অসাধারণ রপ্তানি বৃদ্ধি, এই লক্ষ্যপূরণে সহায়ক হয়। জুলাই-এপ্রিল মেয়াদে ভারতে মোট রপ্তানির পরিমাণ ১শ কোটি ৭০ লাখ ডলারে উন্নীত হয়। যা ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ের তুলনায় ৫২ দশমিক ৯৮ শতাংশ বেশি। ওই মেয়াদে ভারতে ৭০ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলারের পণ্য রপ্তানি করা হয়।
এদিকে পোলান্ডেও শতকোটি ডলারের বাজার রপ্তানি প্রবৃদ্ধির কারণেই অর্জিত হয়েছে। দেশটিতে রপ্তানির পরিমান বেড়েছে ২৯ দশমিক ৮০ শতাংশ। মোট রপ্তানি আয় হয় ১শ কোটি ২ লাখ ডলার। যা আগের বছরে ছিলো ৭৮ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর বা ইপিবি সূত্রে এসব তথ্য জানা যায়।
ইপিবি আরো জানায়, গত অর্থবছরে ভারতে মোট রপ্তানির পরিমাণ ছিলো ৮৭ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার। অন্যদিকে, পোলান্ডের বাজার থেকে রপ্তানি আয় হয় ৯৬ কোটি ৫২ লাখ ২০ হাজার ডলার।
এছাড়াও, দেশের প্রচলিত শত কোটি ডলারের বাজারগুলো হলো যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ¯েপন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান। ইতোপূর্বে, ২০১৬ অর্থবছরে বেলজিয়ামের বাজারেও শত কোটি ডলারের রপ্তানি অর্জন করে বাংলাদেশ। তবে পরবর্তীতে এই রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা যায়নি।
এদিকে রপ্তানি বৃদ্ধির এই অবস্থানকে দেশের জন্য একটি সুসংবাদ বলে জানিয়েছেন দেশের শীর্ষ রপ্তানিকারক এবং বাজার বিশেষজ্ঞগণ। আগামী দিনে আরো একাধিক দেশে শত কোটি ডলারের রপ্তানি বাজার অর্জনের সম্ভাবনা রয়েছে, এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026