1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২০১ বার দেখা হয়েছে

‘উন্নয়ন ও শান্তির জন্য ক্রীড়া’ এ স্লোগানকে সামনে রেখে আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া
দিবস-২০১৭ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। সকাল ৭ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে ক্রীড়া দিবসের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালির সূচনা করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে নেতৃত্ব দেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর র‌্যালিটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে শুরু হয়ে জিরোপয়েন্ট-সচিবালয়-প্রেসক্লাব ও পল্টন হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে শেষ হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া ফেডারেশনগুলোর সরব উপস্থিতি অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বৃদ্ধি করেছে। এবার আন্তর্জাতিক ক্রীড়া দিবসের গুরুত্ব অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ৬ এপ্রিলকে জাতীয় ক্রীড়া দিবস ঘোষণা করেন। সে অনুযায়ী আজ বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহ্সান রাসেল। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026