1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

লাকসামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

লাকসাম প্রতিনিধি

 

কুমিল্লার লাকসামে ১৯ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দিনভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার সোনাপুর এলাকার এক তরুণী ও তার স্বামী গত ১৩ মার্চ লাকসামে তার নানা শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। ১৪ মার্চ ভোরে তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য সিএনজিতে ওঠেন।

সিএনজি চালক মো. মাসুদ তাদের স্বামী-স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করেন। এরপর কৌশলে তারা লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান এবং সেখান থেকে তরুণীকে অপহরণ করেন।

অভিযুক্তরা প্রথমে তরুণীর স্বামীকে আটকে রেখে তাকে ধর্ষণ করেন। পরে তাকে লাকসামের ৮নং ওয়ার্ডের তালুকদার ভিলায় নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করা হয়।

স্থানীয়দের সহায়তায় তরুণী উদ্ধার হলে তার মা বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন মোহাম্মদ আলী (২৫), মো. মাসুদ (২৩), মনির হোসেন হৃদয় (২৩), আল আমিন (২৩) এবং বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করা হয়। পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করেছে।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকায় উদ্বেগ বাড়লেও পুলিশ নিশ্চিত করেছে যে, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ভিকটিমকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026