1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

তেহরান হামলা চালালে সেটি হবে ইরানের আনুষ্ঠানিক পতন : ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মে, ২০১৯
  • ২১৬ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ার করে বলেছেন, আমেরিকার স্বার্থসংশ্লিষ্ট যে কোন জায়গায় তেহরান হামলা চালালে সেটি তাদের পতন ডেকে আনবে। খবর এএফপি’র।
ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ‘ইরান যুদ্ধ করতে চাইলে তা হবে তেহরানের আনুষ্ঠানিক পতন। যুক্তরাষ্ট্র কখনো দ্বিতীয়বার হুমকি দেয় না।’
ইরানের হামলার হুমকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে একটি স্ট্রাইক ক্যারিয়ার গ্রুপ এবং বি-৫২ যুদ্ধবিমান মোতায়েন করায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে ইরানের এই কথিত হুমকির ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাইরে ব্যাপক সংশয় রয়েছে।
ওয়াশিংটনের চির শত্রু ইরানকে কঠোর হাতে কিভাবে দমন করা যায়, সে ব্যাপারে ট্রাম্পের মন্ত্রিপরিষদের ব্যস্ততা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের প্রেক্ষাপটে হোয়াইট হাউস সাম্প্রতিক দিনগুলোতে মিশ্র ইঙ্গিত দিয়ে আসছে।
ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গ্রুপের হামলার হুমকির কথা উল্লেখ করে জরুরি নয় এমন কূটনীতিক স্টাফদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়া তারা উপসাগরীয় অঞ্চলে একটি রণতরী এবং বি-৫২ যুদ্ধবিমান পাঠিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করার মধ্যে রোববার বাগদাদের গ্রীন জোনে রকেট হামলা চালানো হয়। কাতিউশা নামের রকেটটি যেখানে আঘাত হানে সেখানে মার্কিন মিশনসহ ইরাকের সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও আরো অনেক দেশের দূতাবাস রয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে গতবছর যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে দুদেশের সম্পর্কে উত্তেজনা বাড়তে শুরু করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026