1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬১ বার দেখা হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

 

কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টা থেকে হাইটেক রেলওয়ে স্টেশনের কাছে শিক্ষার্থীরা লাল পতাকা হাতে রেললাইনে অবস্থান নেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন।

তবে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে তারা বাধ্য হয়ে রেল অবরোধ করেছেন।
রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকেই নির্ধারিত গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত রেললাইন না ছাড়ার ঘোষণা দেন।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে নিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলছেন এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রেখেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026