1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

আ‌খেরি মোনাজাতে শেষ হচ্ছে প্রথম ধা‌পের বিশ্ব ইজ‌তেমা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫২০ বার দেখা হয়েছে

 

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

গাজীপু‌রের টঙ্গীর তুরাগ নদের তীরে সুরা‌য়ে নেজা‌মের (‌যোবা‌য়ের অনুসারী) ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে। আজ বুধবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

মাওলানা মোহাম্মদ যোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন ইজতেমার ‌মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান।

এদিকে আজ তাবলিগ জামাতের দেশি-বিদেশি শীর্ষ মুরুব্বি ও আলেমগণ মুসল্লিদের উদ্দেশে বিভিন্ন ভাষায় গুরুত্বপূর্ণ বয়ান করছেন। তারা নফল নামাজ, তাসবিহ্, তাহলিল, জিকির-আসকরের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন অতিবাহিত করেন।

মঙ্গলবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। সকাল পৌনে ১০টায় বয়ান মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। পরে মাদ্রাসা ছাত্রদের ত্বলাবাদের সঙ্গে কথা বলেন পাকিস্তানের মাওলানা ফরীদ আহমেদ। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ঈসমাইল গোদরা। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

আজ মোনাজা‌তের মাধ্যমে শেষ হ‌বে মাওলানা যোবা‌য়ের অনুসা‌রিদের এ বছ‌রের ইজ‌তেমা। আগামী ১৪ ফেব্রুয়া‌রি থে‌কে ১৬ ফেব্রুয়া‌রি পর্যন্ত মাওলানা সাদ অনুসা‌রি‌দের ইজ‌তেমা হ‌বে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026