1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

বিদেশিদের পদচারণায় মুখরিত আইপিইউ মেলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ২১০ বার দেখা হয়েছে

১৩৬ তম আইপিইউ এসেম্বলি উপলক্ষ্যে বিদেশিদের পদচারণায় মুখরিত আইপিইউ মেলা। বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রাণালয়ের পরিচালনায় এ মেলায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, নৃতাত্ত্বিক নিদর্শন, সংস্কৃতি ও বাংলাদেশে উৎপাদিত রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের সমাহার রয়েছে।
মেলায় শেখ হাসিনার বিশেষ উদ্যোগ গুলোকে প্রধান্য দেয়া হয়েছে। এছাড়া মেলায় ওষুধশিল্প, চামড়াজাতশিল্প, তৈরি পোশাকশিল্প, প্লাস্টিকশিল্প, অলংকারসামগ্রী, পর্যটন, চা, তাঁত, টেরাকোটা, মৃৎশিল্প, মিষ্টি ও অন্যান্য খাদ্য সামগ্রী, দেশীয় কুটিরশিল্প, ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, বইসহ বিভিন্ন ধরনের পণ্যের সমন্বয়ে স্টল দেয়া হয়েছে।
মেলা আগামী ৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। ১৩৬ তম আইপিইউ সম্মেলনে আগত ডেলিগেট, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীগণ মেলা পরিদর্শন করতে পারবেন। মেলায় মানি চেঞ্জিং এর ব্যবস্থাসহ ব্যাংকিং এর সুবিধা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026