1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ছে, এক বছরে সুবিধা পাবেন ৫০ লাখ নারী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কারে অর্থমন্ত্রীর তাগিদ সমাজ সংস্কারে দেশপ্রেমিকদের নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর জাতীয়তাবাদে সব জাতি-গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের অভ্যর্থনা আন্তর্জাতিক যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত ব্রাজিল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠকের সিদ্ধান্ত হরমুজ প্রণালির খসড়া প্রস্তাবে চীনের তীব্র বিরোধিতা, ভেটোর আশঙ্কা ইসরায়েলে জনমত জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস: সংখ্যাগরিষ্ঠতার পথে বিরোধী জোট মে মাসে দেশে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল, মজুত পর্যাপ্ত

শিল্পমন্ত্রীর সাথে ইউনিডো প্রতিনিধিদলের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ২২১ বার দেখা হয়েছে

কান্ট্রি প্রোগ্রামের আওতায় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) বাংলাদেশের চামড়া, কৃষিভিত্তিক হালকা প্রকৌশল ও অটোমোবাইল শিল্পখাতের উন্নয়নে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা করবে। এর পাশাপাশি বাংলাদেশের শিল্প কারখানায় বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও ইউনিডো সহায়তা করতে আগ্রহী।
ইউনিডোর আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকা সম্পর্কিত আঞ্চলিক অফিসের প্রধান রেনে ভ্যান বারকেল এর নেতৃত্বে বাংলাদেশ সফররত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ সহায়তার প্রস্তাব দেন। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, ইউনিডোর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রোগ্রাম অফিসার চৎধশধংয ঈযধহফৎধ গরংযৎধ, বাংলাদেশ প্রতিনিধি উৎ. তধশর টু তধসধহ সহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে ইউনিডোর সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনিডোর পক্ষ থেকে বাংলাদেশের চামড়া, ডেইরি ফুড, পশুপালন, কৃষিভিত্তিক পণ্য, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, পাট, তৈরি পোশাক ও হস্তশিল্পসহ বিভিন্নখাতের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা জোরদার ও খাদ্যের গুণগতমান উন্নয়নে ইউনিডো বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরা হয়।
শিল্পমন্ত্রী ইউনিডোকে বাংলাদেশের শিল্পখাতের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশে টেকসই ও পরিবেশবান্ধব শিল্পখাতের উন্নয়নে ইউনিডো ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পখাত বিকাশের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে ইউনিডোর আরো কারিগরি সহায়তা কামনা করেন। ইউনিডো বিশেষ করে, চামড়া, অটোমোবাইল, হালকা প্রকৌশল ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহায়তা বাড়াতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি কান্ট্রি প্রোগ্রাম কর্মসূচির চূড়ান্ত করার আগে সংশি¬ষ্ট স্টোকহোল্ডাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের চাহিদা নিরূপন এবং সে অনুযায়ী কর্মসূচি প্রণয়নের জন্য প্রতিনিধিদলের সদস্যদের পরামর্শ দেন।
ইউনিডোর প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের শিল্পখাতে সাম্প্রতিক গুণগত পরিবর্তনের প্রশংসা করেন। তারা বলেন, জ্ঞানভিত্তিক শিল্পখাত বিকাশের চলমান ধারা অব্যাহত রেখে বাংলাদেশ অচিরেই মধ্যমআয়ের দেশে পরিণত হবে। তারা বাংলাদেশের জাতীয় শিল্পনীতি-২০১৬ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এর আলোকে বাংলাদেশের শিল্পখাতে ইতিবাচক পরিবর্তনের জন্য খাতভিত্তিক চাহিদার আলোকে কান্ট্রি প্রোগ্রাম গ্রহণ করতে সরকারের সমর্থন কামনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026