1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

উবার চালিত গাড়িতে দু’দফা ধর্ষণ, লজ্জায় কিশোরীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ১৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামে উবারে চালিত গাড়িতে পোষাক শ্রমিক এক কিশোরীকে দু’দফা ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর ওই কিশোরী লজ্জায় আত্মহত্যা করেছে। আর এই আত্মহত্যা তদন্ত করতে গিয়ে পুলিশ বাদশা নামের এক উবার চালককে আটক করে। পরে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় বাদশা।

পুলিশ জানিয়েছে, গত ২৪ এপ্রিল ওই কিশোরী আত্মহত্যার পর ঘটনার অনুসন্ধান করতে গিয়ে শনিবার মধ্যরাতে নগরীর পাঠানটুলী এলাকা থেকে উবার চালক বাদশাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে তোলার পর গতকাল রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সফি উদ্দিন ১৬৪ ধারায় ধর্ষণের ঘটনার জবানবন্দি রেকর্ড করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার আশিকুর রহমান ঘটনার বর্ণনা দিয়ে জানান, ২৪ এপ্রিল সকালে ডবলমুরিং থানা এলাকার মোগলটুলির বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ১৭ বছর বয়সী এক কিশোরী। আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কিশোরীর বোন ডবলমুরিং থানায় আত্মহত্যা প্ররোচণার একটি মামলা দায়ের করেন। মেয়েটিকে বাদশা নিয়মিত উত্যক্ত করত বলে মামলায় অভিযোগ করা হয়। ক্রমাগত যৌন নিপীড়ন সহ্য করতে না পেরে তার বোন আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, যৌন হয়রানির মামলা তদন্ত করতে গিয়ে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। কিন্তু মৃত্যুর আগে স্বজনদের কাছে ধর্ষিত হবার বিষয়ে কোনো অভিযোগ করেনি মেয়েটি। অভিযুক্ত বাদশাকে গ্রেফতারের পর পুরো বিষয়টি প্রকাশ হয়েছে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাদশা পুলিশকে জানিয়েছে, ওই কিশোরী এবং বাদশা এক সময় একই প্রতিষ্ঠানে চাকুরি করতো। কিন্তু বাদশা প্রায়ই ওই কিশোরীকে উত্যক্ত করতো। বাদশা পোশাক কারখানা থেকে চাকরি ছেড়ে দিয়ে উবার সার্ভিসের প্রাইভেট কার চালানো শুরু করে।

গত ২৩ এপ্রিল সন্ধ্যায় পোশাক কারখানায় ছুটির পর বাদশা ওই কিশোরীকে প্রাইভেট কারে তুলে নেয়। প্রথমে আগ্রাবাদ বারিক বিল্ডিং এলাকায় একটি রেস্টুরেন্টে গিয়ে যৌন উত্তেজক পানীয় পান করে। এরপর মেয়েটিকে নিয়ে প্রাইভেট কারে করে আগ্রাবাদ জাম্বুরি মাঠের পাশে অন্ধকার একটি নির্জন স্থানে যায়। সেখানে গাড়ির ভেতরে দু’দফা ধর্ষণ করে। দ্বিতীয়বার ধর্ষণের সময় মেয়েটি অজ্ঞান হয়ে যায়।

পরে বাদশা ও তার মা মিলে মেয়েটিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসক মেয়েটির শরীর দুর্বল উল্লেখ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।

বাদশা ও তার মা মেয়েটিকে নিজেদের বাসায় নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাত দেড়টার দিকে তাকে আবারও হাসপাতালে ভর্তি করে বাদশা পালিয়ে যায়।

খবর পেয়ে কিশোরীর ভগ্নিপতি হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যায়। পরের দিন সকালে বোন চাকরিতে চলে যাবার পর একা বাসায় সে আত্মহত্যা করে।

জবানবন্দি গ্রহণের পর বাদশাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়া বাদশার বাসা থেকে কিশোরীর ব্যাগ, মোবাইল ও আইডি কার্ড জব্দ করে পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com