1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

প্রকৌশলীরা দেশ গড়ার অন্যতম কারিগর — নৌপরিবহণ মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ২২৮ বার দেখা হয়েছে

উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য। প্রকৌশলীরা দেশ গড়ার অন্যতম কারিগর।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর জেলা শাখা এবং কেন্দ্রীয় সার্ভিস এসোসিয়েশনসমূহের দু’দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও গণঅধিকার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আইডিইবি’র সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী সক্রিয়, তারা চায় না দেশ এগিয়ে যাক। সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেয়া যাবে না। তিনি বলেন, অভ্যন্তরীণ ও পাকিস্তানি ষড়যন্ত্র প্রতিহত করতে সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুদ্ধাপরাধী পাকিস্তানি ১৯৫ জন সেনা সদস্যের বিচারের বিষয়েও সকলকে ঐক্যবদ্ধ থাকতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
শাজাহান খান বলেন, যারা ‘জয়বাংলা’ সেøøাগানে বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। ‘জয়বাংলা’ আমাদের মহান মুক্তিযুদ্ধের জাতীয় সেøøাগান। তিনি বলেন, কোন অপশক্তিই দেশকে অস্থিতিশীল করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026