1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ছে, এক বছরে সুবিধা পাবেন ৫০ লাখ নারী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কারে অর্থমন্ত্রীর তাগিদ সমাজ সংস্কারে দেশপ্রেমিকদের নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর জাতীয়তাবাদে সব জাতি-গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের অভ্যর্থনা আন্তর্জাতিক যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত ব্রাজিল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠকের সিদ্ধান্ত হরমুজ প্রণালির খসড়া প্রস্তাবে চীনের তীব্র বিরোধিতা, ভেটোর আশঙ্কা ইসরায়েলে জনমত জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস: সংখ্যাগরিষ্ঠতার পথে বিরোধী জোট মে মাসে দেশে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল, মজুত পর্যাপ্ত

ঝুঁকিপূর্ণ ৪২ সরকারি ভবন ভাঙার নির্দেশনা মানছে না কেউ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকাকে মৃত্যুপুরী, আতঙ্কের শহর, ঝুঁকিপূর্ণ নগরী, জীবন্ত বোমার অলিগলিসহ অনেক নামেই আখ্যা দেওয়া হয়েছে অতীতে। কারণ হিসেবে নিমতলীর আগুন, চুড়িহাট্টা, এফআর টাওয়ার, আরমানিটোলা, নারায়ণগঞ্জ সেজান জুস কারখানা, নিউমার্কেট, মগবাজার বিস্ফোরণ, সিদ্দিকবাজার, বঙ্গবাজার ট্র্যাজেডিসহ একের পর এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হতে হয়েছে রাজধানীর বাসিন্দাদের। সবশেষ এই তালিকায় যুক্ত হলো বেইলি রোড ট্র্যাজেডি। সেখানে ঝরেছে ৪৬ প্রাণ ও আহত শতাধিক।

 

প্রতিটি ট্র্যাজেডির পর সংশ্লিষ্ট সবারই উচ্চকন্ঠে শোনা গেছে ঝুঁকিমুক্ত শহর গড়ার প্রতিশ্রুতি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে আড়ালে চলে গেছে প্রতিটি ঘটনা। নতুন করে বড় ঘটনা ঘটলে আবার শুরু হয় আশার বাণী শোনানোর প্রতিযোগিতা।

বেইলি রোডের আগুন

রাজউকের আওতাধীন এলাকার ভবনগুলোর ওপর বিশ্বব্যাংকের অর্থায়নে আরবান রেজিলিয়ান্স প্রকল্পের আওতায় ভূমিকম্পে অতি ঝুঁকিপূর্ণ ঘোষিত ৪২টি সরকারি ভবন ভাঙতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গত বছরের ১২ মার্চের ওই চিঠিতে উল্লেখ করা হয়  তিন মাসের মধ্যে এসব ভবন না ভাঙলে রাজউক নিজ উদ্যোগে ভাঙবে। এরই মধ্যে প্রায় ১ বছর পার হয়ে গেলেও ঝুঁকিপূর্ণ একটি ভবনও ভাঙেননি কোনো সরকারি প্রতিষ্ঠান।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026