1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ছে, এক বছরে সুবিধা পাবেন ৫০ লাখ নারী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কারে অর্থমন্ত্রীর তাগিদ সমাজ সংস্কারে দেশপ্রেমিকদের নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর জাতীয়তাবাদে সব জাতি-গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের অভ্যর্থনা আন্তর্জাতিক যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত ব্রাজিল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠকের সিদ্ধান্ত হরমুজ প্রণালির খসড়া প্রস্তাবে চীনের তীব্র বিরোধিতা, ভেটোর আশঙ্কা ইসরায়েলে জনমত জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস: সংখ্যাগরিষ্ঠতার পথে বিরোধী জোট মে মাসে দেশে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল, মজুত পর্যাপ্ত

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন যে ৭ জন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন সরকার হিসেবে শপথ নিয়েছে গত ১১ জানুয়ারি। ওই দিন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন। দ্বিতীয় দফায় আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শপথ হবে। বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন ওয়াসিকা আয়শা খান (সংরক্ষিত মহিলা আসন), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪), ডা. রোকেয়া সুলতানা (সংরক্ষিত মহিলা আসন), ও শামসুন্নাহার চাঁপা (সংরক্ষিত মহিলা আসন), মো. শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), মো. আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫), ও বেগম নাহিদ ইজাহার খান।

তাদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে নজরুল ইসলাম, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে ডা. রোকেয়া সুলতানা দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২ মার্চ শনিবার দিবাগত রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করবেন। ১৫ মার্চ পর্যন্ত তিনি দেশের বাইরে অবস্থান করবেন।

এ ছাড়া আগামী রবিবার শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এ জন্য আজ দ্বিতীয় দফায় নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।
গত বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৫০ জন নারী সদস্য শপথ নিয়েছেন।

শপথগ্রহণের পরই তাঁরা সংসদে যোগদান করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর মন্ত্রিসভা সম্প্রসারণ করা হতে পারে। কারণ সংস্কৃতিবিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে এখন পর্যন্ত মন্ত্রী দেওয়া হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026