1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

অভিনেতা মিজু আহমেদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ২৩৪ বার দেখা হয়েছে

অভিনেতা মিজু আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার রাতে অভিনেতা মিজু আহমেদ ৬২ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না………….রাজিউন)। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, সোমবার রাতে ঢাকা থেকে ট্রেনযোগে দিনাজপুরে যাওয়ার পথে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
চিকিৎসার জন্য সিংগাপুরে অবস্থানরত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শোকবার্তায় প্রয়াত মিজু আহমেদকে একজন শক্তিমান অভিনেতা হিসেবে স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন ও বিয়োগব্যথাহত স্বজনদের গভীর সমবেদনা জানান।
১৯৭৮ সালে কৃষ্ণা ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর মিজু আহমেদ আটশত’র অধিক ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে তৃষ্ণা, চাকর, ত্যাগ, বশিরা, হাঙর নদী গ্রেনেড, কুলি, লাঠি, কষ্ট, ইতিহাস ও ক্রাইম রোড অন্যতম। তৃষ্ণা ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্বঅভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
মিজু আহমেদের মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ হল মালিক ও প্রদর্শন সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান শোক জানান।
১৯৫৩ সালের ১৭ নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণকারী মিজু আহমেদ মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026