1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

সিঙ্গাপুরে চিকিৎসাধীন র‌্যাব গোয়েন্দা প্রধানের পাশে তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ২০৯ বার দেখা হয়েছে

সিঙ্গাপুরে চিকিৎসাধীন র‌্যাব গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে দেখতে আজ সকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সিঙ্গাপুরের অপর একটি হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ইনু আহত সেনাসদস্যের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পূর্ণ আন্তরিকতার কথা জানান।
মাউন্ট এলিজাবেথের কর্তব্যরত চিকিৎসক, সেখানকার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর নাজিম উদ-দৌলা আজাদের সাথে আসা তার সহকর্মী লে. কর্নেল আমের ও পরিবারের সদস্য পাপ্পু এসময় উপস্থিত ছিলেন। নিজের চিকিৎসাশেষে তথ্যমন্ত্রীর আজ রাতে ঢাকা ফেরার কথা।
শনিবার সন্ধ্যায় সিলেটের শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযানস্থলের কাছাকাছি বিস্ফোরিত বোমায় গুরুতর আহত র‌্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদকে সিলেট ও ঢাকায় চিকিৎসার পর উন্নততর চিকিৎসার জন্য রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026