1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ছে, এক বছরে সুবিধা পাবেন ৫০ লাখ নারী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কারে অর্থমন্ত্রীর তাগিদ সমাজ সংস্কারে দেশপ্রেমিকদের নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর জাতীয়তাবাদে সব জাতি-গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের অভ্যর্থনা আন্তর্জাতিক যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত ব্রাজিল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠকের সিদ্ধান্ত হরমুজ প্রণালির খসড়া প্রস্তাবে চীনের তীব্র বিরোধিতা, ভেটোর আশঙ্কা ইসরায়েলে জনমত জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস: সংখ্যাগরিষ্ঠতার পথে বিরোধী জোট মে মাসে দেশে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল, মজুত পর্যাপ্ত

ঢাকা শহরে ৮৪ ভাগ মানুষের হাঁটার জায়গা নেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

ক্রমবর্ধমান নগরায়ণের ফলে দিন দিন উন্মুক্ত স্থান, মাঠ, উদ্যান, পার্ক ও হাঁটার জায়গা কমে গেছে। যার ফলে শহরের ৮৪ শতাংশ মানুষ জায়গার অভাবে হাঁটতে পারে না। তাছাড়া ঢাকা শহরে বসবাসকারী মানুষের অনুপাতে ৭৯৫টি মাঠের প্রয়োজন হলেও কেবল ২৪৭টি মাঠ রয়েছে।

 

আবার এসব মাঠের অধিকাংশই বিভিন্ন ভাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং প্রভাবশালীদের দ্বারা দখল হয়ে যাচ্ছে। ঢাকার বাইরের শহরগুলোতেও একই অবস্থা বিরাজমান। একটি সুস্বাস্থ্যবান জাতি গঠন করতে হলে খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের বিকল্প নেই।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দেশের নগর এলাকায় খেলার মাঠের পরিকল্পনা ও ব্যবস্থাপনা : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট অনুষ্ঠানটির আয়োজন করে।

ডব্লিউবিবির পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে ও সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন আইপিডির পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান।

এতে আলোচনা উপস্থাপন করেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. শায়ের গফুর, আইপিডির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক ড. আকতার মাহমুদ প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026