1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের হুঁশিয়ারি বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ছে, এক বছরে সুবিধা পাবেন ৫০ লাখ নারী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কারে অর্থমন্ত্রীর তাগিদ সমাজ সংস্কারে দেশপ্রেমিকদের নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর জাতীয়তাবাদে সব জাতি-গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের অভ্যর্থনা আন্তর্জাতিক যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত ব্রাজিল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠকের সিদ্ধান্ত হরমুজ প্রণালির খসড়া প্রস্তাবে চীনের তীব্র বিরোধিতা, ভেটোর আশঙ্কা ইসরায়েলে জনমত জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস: সংখ্যাগরিষ্ঠতার পথে বিরোধী জোট

একসঙ্গে কাজ করতে প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের চিঠি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর ইউএনবি

চিঠিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক লক্ষ্যকে সহায়তা করতে এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ ভিশনে অংশীদারিত্বের ইচ্ছেও প্রকাশ করেন বাইডেন।

চিঠিতে দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায়ে শুরু করছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তাসহ (বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য) আরও অনেক ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য তার প্রশাসনের আন্তরিক ইচ্ছের কথা প্রকাশ করেন।

 

জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও লেখেন, সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আমাদের দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে এবং আমাদের এ সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধন। মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠিটি তুলে দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026