1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের হুঁশিয়ারি ইরানের, বিশ্ব অর্থনীতিতে বড় সংকটের আশঙ্কা কুকুরের তাড়া খেয়ে রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু ভারতে চিপ উৎপাদন শিল্পে বড় অগ্রগতি, টাটা ও ডাচ জায়ান্ট এএসএমএল-এর ঐতিহাসিক চুক্তি আল নাসরের শিরোপা হাতছাড়া, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করলেন রোনালদো স্থানী বাজারে সোনার দাম আরও এক দফা কমল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ট্রফি জিতল গাম্বা ওসাকা, শিরোপাহীন রইলেন রোনালদো তাইওয়ানের স্বাধীনতা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তার পরই পাল্টা প্রতিক্রিয়া বেইজিংয়ের অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের হুঁশিয়ারি বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ছে, এক বছরে সুবিধা পাবেন ৫০ লাখ নারী

যানজটের বিষফোড়া মহাখালী টার্মিনাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

ঘড়ির কাঁটায় বেলা ১২টা। তীব্র যানজটে, গাড়ির হর্নে শীতের বাতাস যেন গরম হয়ে উঠেছে। সিএনজির চালকরা দরজা খুলে উঁকি ঝুঁকি দিচ্ছে। হর্ন দিচ্ছে আর একে অন্যকে গালাগাল করছে বাসচালকরা। এর মধ্যে মাথা গলিয়ে আগানোর চেষ্টায় ব্যস্ত মোটরসাইকেল চালকরা। শুধু এই সময় নয়, সকাল-দুপুর-রাত সবসময় যানজট লেগে থাকে মহাখালী বাস টার্মিনাল এলাকায়। রাস্তার দুই পাশে দূরপাল্লার বাস রাখায় সমাধান হয় না যানজট সমস্যার।

রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল হয়ে উঠেছে গলার কাঁটা। একদিকে ধারণক্ষমতার বেশি বাস চলাচল, তার ওপর স্থান সংকুলান না হওয়ায় রাস্তায় পার্কিং; সব মিলিয়ে নাবিস্কো থেকে আবদুল্লাহপুর কিংবা বিমানবন্দর সড়কে যানজটের অন্যতম কারণ এ টার্মিনালটি। ফলে যানজটে নাভিশ্বাস উঠে যায় এ পথে যাতায়াতকারী যাত্রীদের। বিগত কয়েক বছর ধরে মহাখালীসহ রাজধানীর আরও দুটি আন্তজেলা বাস টার্মিনাল নগরের বাইরে সরিয়ে নেওয়ার সমীক্ষা শেষ হলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। ফলে টার্মিনালটির কারণে সৃষ্ট যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে।

সরেজমিনে টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, ধারণক্ষমতার চেয়ে বেশি বাস টার্মিনালটি ব্যবহার করায় স্থান সংকুলান হয় না। ফলে রাস্তায় গাড়ির লম্বা লাইন ও রাস্তার দুই ধারে পার্কিং করতে হয়। এ ছাড়াও এলোমেলোভাবে বাস চলাচলের কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে টার্মিনালের আশপাশে। যার প্রভাবে মহাখালী-বিমানবন্দর রুটেও যানজটের তৈরি হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026