1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের হুঁশিয়ারি ইরানের, বিশ্ব অর্থনীতিতে বড় সংকটের আশঙ্কা কুকুরের তাড়া খেয়ে রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু ভারতে চিপ উৎপাদন শিল্পে বড় অগ্রগতি, টাটা ও ডাচ জায়ান্ট এএসএমএল-এর ঐতিহাসিক চুক্তি আল নাসরের শিরোপা হাতছাড়া, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করলেন রোনালদো স্থানী বাজারে সোনার দাম আরও এক দফা কমল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ট্রফি জিতল গাম্বা ওসাকা, শিরোপাহীন রইলেন রোনালদো তাইওয়ানের স্বাধীনতা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তার পরই পাল্টা প্রতিক্রিয়া বেইজিংয়ের অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের হুঁশিয়ারি বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ছে, এক বছরে সুবিধা পাবেন ৫০ লাখ নারী

আজ শেষ হচ্ছে একাদশ সংসদের মেয়াদ, কাল বসছে নতুন সংসদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আজ ২৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে। আগামীকাল ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেল তিনটায় যাত্রা শুরু হবে নতুন সংসদের। একাদশ সংসদের কার্যদিবস কম হলেও সর্বোচ্চসংখ্যক ২৫টি অধিবেশন বসেছে।

প্রথম অধিবেশনে নির্বাচিত করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এরপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়।

এরইমধ্যে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১, ওয়ার্কার্স পার্টির ১ আর কল্যাণ পার্টির ১ জন সংসদ সদস্য আছেন।

সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, একাদশ সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। ২০২৩ সালের ২ নভেম্বর অধিবেশন শেষ হয়। সর্বশেষ ২৫তম অধিবেশনের ৯ কার্যদিবসসহ এই সংসদের মোট কার্যদিবস ছিল ২৭২টি। এর আগে দশম সংসদ ৪১০ কার্যদিবস ও নবম সংসদ ৪১৮ কার্যদিবস চলে।

করোনার কারণে মাত্র দেড় ঘণ্টায় একটি অধিবেশন শেষ করা হয়েছে, যা ছিল দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম সংসদ অধিবেশন।

এই সংসদের ২৫টি অধিবেশনের মধ্যে দুটি বিশেষ অধিবেশন ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের ৮ নভেম্বর বিশেষ অধিবেশন বসে। পরের বিশেষ অধিবেশনটি ছিল জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত বছরের এপ্রিল মাসে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026