1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার সুন হাইয়ানের নেতৃত্বে চীনা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রতিনিধি দল এ সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, সাক্ষাৎ করতে এসে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী ফুল দিয়ে অভিনন্দন জানান।

মালদ্বীপে তিন দিনের সফর শেষে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ভাইস মিনিস্টার ঢাকায় এসেছেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বর্তমান সরকার চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের পক্ষ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কোনো সফর। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর বিদেশি কোনো প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর।

1
এর আগে বর্তমান সরকার গঠনের পর গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানান চীনের প্রেসিডেন্ট সি জিং পিং। এবার চীনের প্রেসিডেন্ট এবং সিপিসির সাধারণ সম্পাদক সি জিং পিং তার প্রতিনিধিকে ঢাকায় পাঠিয়ে বাংলাদেশের সরকার এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026