1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ইউএনডিপির অভিনন্দন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৩৬ বার দেখা হয়েছে

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউএনডিপি।

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় সংস্থাটির প্রশাসক আচিম স্টেইনার বলেন, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

বাংলাদেশের চিত্তাকর্ষক উন্নয়নযাত্রা এবং জাতিকে আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রশংসা করে তিনি আরও বলেন, ইউএনডিপির নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের নতুন ভূমিকার জন্য আপনাকে অভিনন্দন জানাতে পেরে তিনি একইভাবে আনন্দিত।

আচিম স্টেইনার বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি শুধু আপনার দেশের উন্নয়ন অর্জনের স্বীকৃতিই নয় বরং বাংলাদেশের জন্য বৈশ্বিক টেকসই উন্নয়ন এজেন্ডা গঠনের জন্য একটি অমূল্য সুযোগও উপস্থাপন করে।

বৈশ্বিক নেটওয়ার্ক এবং দক্ষতাকে কাজে লাগিয়ে আচিম বলেন, ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের রূপকল্পের অর্জনসহ অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং স্থিতিস্থাপক উন্নয়নের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা অর্জনে আপনার সরকারকে সমর্থন করার জন্য ইউএনডিপি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026