1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাড়ছে গাড়ির চাপ শিগগিরই খুলছে এফডিসি র‌্যাম্প। এ বছরই পুরোটা চালুর আশা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে খুব কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যাচ্ছে। এতে এই সড়ক ব্যবহারকারী যানবাহনের চালক ও যাত্রীরা খুশি। যান চলাচলের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার পর এই পথে ক্রমেই গাড়ির চাপ বাড়ছে। ব্যক্তিগত গাড়িগুলো এক্সপ্রেসওয়ে ব্যবহার করায় নিচের সড়কগুলোতে গাড়ির চাপ কমছে। একই সঙ্গে নতুন করে এফডিসির সামনের র‌্যাম্প নির্মাণকাজ শেষের দিকে। শিগগির চালু হলে ফার্মগেটের অনেক চাপ কমে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উদ্বোধনের প্রথম দিনে ২২ হাজার ৮০৫টি গাড়ি এই পথ ব্যবহার করেছে। পরদিন ব্যবহার করেছে ২৭ হাজার ১২১টি গাড়ি। এর পরদিন ব্যবহার করেছে ৩০ হাজার ৯১৯টি গাড়ি। এরপর ক্রমেই বাড়ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যবহৃত গাড়ির সংখ্যা। ২৭ সেপ্টেম্বর ৩৬ হাজার ৯০৬টি গাড়ি এক্সপ্রেসওয়ে পারাপার হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ক্রমান্বয়ে গাড়ির সংখ্যা বেড়েছে। গত ২০ জানুয়ারি পর্যন্ত এক দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা সর্বোচ্চ গাড়ির সংখ্যা ৪১ হাজার ৫৮৮টি। এখন পর্যন্ত গড়ে প্রতিদিন ৩০ হাজারের বেশি গাড়ি ব্যবহার করছে এক্সপ্রেসওয়ে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026