1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

আজ থেকে রাত পর্যন্ত চলবে উত্তরা-মতিঝিল মেট্রো রেল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল।

উত্তরা থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে। তবে স্টেশন থেকে একক যাত্রার টিকিট কেটে যারা যাতায়াত করবেন তারা সকাল সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন। এর বাইরে অতিরিক্ত সময়ে চলতে হলে থাকতে হবে এমআরটি বা র‍্যাপিড পাস।

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এই ঘোষণা দেন।

মেট্রো রেলের সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিটে এবং ৭টা ২০ মিনিটে দুটি মেট্রো ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো রেল দুটি সব স্টেশনেই থামবে এবং এগুলোতে শুধু র‍্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। পরে সকাল সাড়ে ৭টা থেকে একক টিকিট ক্রয় করে রাত ৮টা পর্যন্ত মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

রাত ৮টার পর আর একক টিকিট ক্রয় করে যাতায়াত করা যাবে না। তখন কেবল এমআরটি বা র‍্যাপিড পাসধারীরা ৮টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলাচলের সুযোগ পাবেন। কেননা রাত পৌনে ৮টার পর সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।
এ ছাড়া পিক আওয়ারে (সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট এবং বিকাল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা) ১০ মিনিট পর পর মেট্রো রেল স্টেশনে থামবে।

অফ পিক আওয়ারে (বেলা সাড়ে ১১টা থেকে ৪টা পর্যন্ত) ১২ মিনিট পর পর মেট্রো রেল স্টেশনে থামবে।
মেট্রো রেলের ১৬টি স্টেশন হলো— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।

এর আগে ধাপে ধাপে চালু হওয়া মেট্রো রেলের সব স্টেশন খোলে গত ৩১ ডিসেম্বর। সর্বশেষ চালু হওয়া কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনের মাধ্যমে পূর্ণতা পায় দেশের প্রথম মেট্রো রেল।

গত ৪ নভেম্বর মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হয়েছিল ২০২২ সালের ২৮ ডিসেম্বর। আর এই পথের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশের নির্মাণকাজ চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026