1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

তানভীর আহমেদ বিভক্ত আম্বানি পরিবারের কত সম্পদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২৬০ বার দেখা হয়েছে

রিলায়েন্স গড়েছিলেন ধিরুভাই আম্বানি। তার দুই ছেলে মুকেশ আম্বানি ও অনিল আম্বানি। বাবার মৃত্যুর পর ব্যবসার মালিকানা নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দুই ভাই। আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। মায়ের মধ্যস্থতায় দুই ভাই ভাগ করে নেন সম্পদের মালিকানা। অনিল আম্বানির দাপুটে শুরু হলেও কয়েক বছরের মাথায় ব্যবসায় ধস। বড় লোকসানে পড়ে অনিল একের পর এক ব্যবসা বিক্রি করতে বাধ্য হন। ব্যবসা বুঝতেন মুকেশ। ভাইকে পেছনে ফেলেছেন বহু আগে। টাকার পাহাড় গড়ে তুলে এখন ভারতের শীর্ষ ধনী তিনি…

মুকেশ আম্বানি

১০৫.১ বিলিয়ন ডলার (বর্তমান)

টাকার পাহাড় গড়ছেন মুকেশ আম্বানি 

মা কোকিলাবেন সম্পত্তি ভাগ করে তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল ব্যবসা মুকেশ আম্বানির হাতে তুলে দেন। একই সঙ্গে দুই ভাই একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করার চুক্তিতে স্বাক্ষর করেন। বলা হয়, মুকেশ টেলিকম ব্যবসায় পা রাখবেন না, অন্যদিকে অনিল তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল থেকে দূরে থাকবেন। ২০১০ সালে এ চুক্তি শেষ হয়। তারপরই টেলিকম সেক্টরে প্রবেশ করেন মুকেশ আম্বানি। প্রথম সাত বছরে ২.৫ লাখ কোটি টাকা বিনিয়োগ করেন তিনি। বাজারে আসে রিলায়েন্স জিও। ঘুরে যায় টেলিকমিউনিকেশন ব্যবসার চিত্র। টাকার পাহাড় গড়ে তুলতে শুরু করেন তিনি। এরপরই এক ধাক্কায় ভারত তথা এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নেন। আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সঙ্গে রিলায়েন্স গ্রুপের ব্যবসায়িক সম্পর্ক তৈরির পেছনের কারিগরও তিনি। এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তিনি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ১০৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ভারতীয় টাকায় তার সম্পদের মূল্য ৮,৫৫,৭৩০ কোটি টাকা। বর্তমানে মোট সম্পদের হিসাবে এখন তিনি ১০৫.১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। ভারতের শীর্ষ ধনী ব্যক্তি তিনি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026