1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

বিমানের দুই কর্মকর্তা লাপাত্তা, তথ্য পাচারের শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তার খোঁজ পাচ্ছে না রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থাটি। তাদের ধারণা, এই কর্মকর্তাদের একজন কানাডায় পালিয়ে গেছেন। আরেকজন দেশের মধ্যে আত্মগোপনে আছেন। এসব তথ্য জানিয়ে বিমানের পক্ষ থেকে সোমবার ঢাকার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিমানের ওই দুই কর্মকর্তা হলেন, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন এবং বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ। জিডিতে উল্লেখ করা হয়েছে, তাঁরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে চাকরি থেকে পদত্যাগ করেছেন। আনোয়ার হোসেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত ৭ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩০৫ ফ্লাইটে কানাডায় পালিয়ে যান। আর সোহান আহমেদ পলাতক রয়েছেন ২৪ অক্টোবর থেকে। তিনি দেশের মধ্যে আত্মগোপন করেছেন।

আনোয়ার হোসেনের বাড়ি চাঁদপুরের নুনিয়া গ্রামে। বাবার নাম আবুল মান্নান। সোহান আহমেদ রাজধানীর দক্ষিণখানের আশকোনার বাসিন্দা। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন।

জিডির তথ্য অনুযায়ী, এই দুই কর্মকর্তার কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন চুক্তিপত্র, আরআই পলিসি ও সফটওয়্যারের তথ্য রয়েছে। এসব স্পর্শকাতর তথ্য তাঁরা পাচার করে দিতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিমানবন্দর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম বলেন, জিডির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

জিডিতে মাছুদুল হাসান নামে একজনের স্বাক্ষর রয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি  বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাঁকে জিডি করতে বলেছে। সে কারণে তিনি এই জিডি করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026