1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা জানুয়ারির শেষ সপ্তাহে: ইসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১২০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

জানুয়ারির শেষ সপ্তাহে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দ্বাদশ জাতীয় নির্বাচন শেষের ১০ দিনের মধ্যেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি। এবারও ৫-৭ ধাপে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ফেব্রুয়ারিতে এসএসসি, মার্চে রোজা শুরু ও এপ্রিলে ঈদের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

এর আগে গত শনিবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘উপজেলা নির্বাচনের বিষয়ে সচিবালয়ের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে। প্রথম ধাপে নির্বাচন করা যায় এমন অন্তত ১০০ উপজেলার তালিকা প্রস্তুত রয়েছে। জানুয়ারি শেষ সপ্তাহে উপজেলার প্রথম ধাপের নির্বাচনের তফসিল হতে পারে।’

দেশে বর্তমানে ৪৯৫ উপজেলা পরিষদ রয়েছে। ২০১৯ সালের ১০ মার্চ নির্বাচন শুরু হয়ে। জুনে অনুষ্ঠিত সেই নির্বাচন ৫ ধাপে শেষ হয়।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর। আর নির্বাচন করতে হয় মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026