1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে এনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে হবে। চক্রান্ত করে পণ্যের দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে যাতে কেউ বিক্ষুব্ধ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

বৈরী পরিবেশের কথা মাথায় রেখেই সকলকে কাজ করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে কীভাবে মানুষকে বিক্ষুব্ধ করানো যায় সেই চক্রান্ত চলছে। দেশি-বিদেশি বৈরি পরিবেশ মোকাবিলা করেই এগোতে হবে। মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। কীভাবে নিত্যপণ্যের দামে সামঞ্জস্য করা যায় সেই ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। অপচয় রোধে প্রতিটি মন্ত্রণালয়কেই হিসাব করে চলার পরামর্শও দেন সরকারপ্রধান। দ্বাদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়েছে আজ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026