1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

দেশে ভোগ্য পণ্যের দাম বেড়েছে ৪০০ শতাংশ পর্যন্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের নিত্যপণ্যের বাজারে সমন্বয়হীনতা ও মূল্যবৃদ্ধির চিত্র ফুটে উঠেছে সেন্টার ফর পলিসি ডায়ালগের নতুন প্রতিবেদনে। তাদের হিসাবে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, মরিচ, আদা ও রসুনের দাম পাঁচ বছরের ব্যবধানে ১২ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। কিছু পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে।

মূলত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেওয়া নিত্যপণ্যের মূল্য তালিকা থেকে ২০১৯ সালের ১ জানুয়ারির মূল্যের সঙ্গে ২০২৩ সালের ২০ ডিসেম্বরের মূল্য তালিকার তুলনা করে এসব তথ্য দিয়েছে সংস্থাটি।

গতকাল শনিবার সকালে ধানমণ্ডিতে গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে ‘ইনডিপেনডেন্ট রিভিউ অব বাংলাদেশ ডেভেলপমেন্ট’ (আইআরবিডি) প্রগ্রামের অংশ হিসেবে প্রস্তুত করা ‘স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি ইন এফওয়াই ২০২৩-২৪ (ফার্স্ট রিডিং)’ শীর্ষক মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশে বৈষম্য আরো প্রকট হচ্ছে। এতে আমরা আবারও এক দেশে দুই অর্থনীতির পথে চলে যাচ্ছি। অথচ দুই অর্থনীতির বিরুদ্ধেই বঙ্গবন্ধু লড়াই-সংগ্রাম করে গেছেন।

কিন্তু এখন সম্পদের বণ্টনব্যবস্থার দুর্বলতার কারণে আবারও দুই সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠছে।’
প্রতিবেদনে সিপিডি বলছে, ২০১৯ সালের জানুয়ারি মাসে মিনিকেট চাল (প্রতি কেজি) ছিল ৫৮ টাকা। চলতি বছরের ডিসেম্বর মাস তা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। শতাংশের হিসাবে দাম বেড়েছে ১২ শতাংশ।

পাঁচ বছরের ব্যবধানে খোলা পাম অয়েলের (প্রতি লিটার) দাম বেড়েছে ১০২ শতাংশ। ২০১৯ সালে পাম অয়েলের দাম ছিল ৬৩ টাকা। বর্তমানে তা ১২৮ টাকা। দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে ২৮২ শতাংশ। ২৭ টাকার দেশি পেঁয়াজ হয়েছে ১০৫ টাকা।

আমদানীকৃত পেঁয়াজের দাম বেড়েছে ৩৩৩ শতাংশ। ২০১৯ সালের জানুয়ারি মাসে পেঁয়াজ ছিল ৩০ টাকা। বর্তমান বাজারে তা ১৩০ টাকা।
দামের দিকে সবচেয়ে বেশি বেড়েছে রসুনের দাম, শতাংশের হারে তা প্রায় ৪০০শতাংশ। ২০১৯ সালের জানুয়ারি মাসে দেশি রসুনের দাম ছিল ৫০ টাকা। বর্তমানে তা ২৫০ টাকা।

এ ছাড়া শুকনা মরিচ প্রতি কেজিতে দাম বেড়েছে ১২৩ শতাংশ। আদার দাম বেড়েছে ১১৮ শতাংশ। প্রকারভেদে গুঁড়া দুধের দাম বেড়েছে ৪৪ থেকে ৮১ শতাংশ। চিনির দাম বেড়েছে ১৭৭ শতাংশ। প্রকারভেদে মসুর ডালের দাম বেড়েছে গড়ে ৫৬ থেকে ৯৬ শতাংশ পর্যন্ত।

এর আগে ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করে ফাহমিদা খাতুন বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক সুদের হার বাড়ানো হলেও উদ্যোগটা অনেক বিলম্বে নেওয়া হয়েছে, যার প্রভাবে পণ্যের দাম কমা শুরু হয়নি।’ তিনি পরামর্শ দিয়ে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রতিযোগিতা কমিশনকে আরো শক্তিশালী করতে হবে। সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য আরো নজরদারি বাড়াতে হবে। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে মজুরির হার বাড়ানোর পাশাপাশি নগদ সহায়তা ও পণ্য সহায়তা বাড়ানোর পরামর্শও দেন তিনি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026