1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

কৃষকের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা — ভূমিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ২২৭ বার দেখা হয়েছে

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ কৃষকের জন্য সরকারি প্রণোদনা বা বরাদ্দকৃত টাকা যারা আত্মসাৎ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

তিনি আজ পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আটঘরিয়া উপজেলার প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ চাষি ৪০০ জনের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, বীজ, সার, আগাছা দমন ও সেচ সহায়তার জন্য কারো হাতে নগদ টাকা দেওয়া হবে না, চেক দেওয়া হবে। নগদ টাকা দিতে গেলে দুর্নীতির আশ্রয় নেয়ার সুযোগ থাকে। কৃষকের নামে ব্যাংকে ১০ টাকায় একাউন্ট খুলে একাউন্টের বিপরীতে চেক প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। তিনি বলেন, কৃষক ভাইয়েরা দেশের মেরুদন্ড। কৃষকের মেহনতের টাকা ঠিকমত ব্যাংকে জমা হলো কী না সেদিকে খেয়াল রাখার জন্য তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃত্বদানকারীদের দুর্নীতিমুক্ত থাকার পরামর্শ দেন।

পরে মন্ত্রী ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ কৃষকের প্রত্যেকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ১ বিঘার জন্য ধানবীজ ৫ কেজি, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও সেচ সহায়তা বাবদ ৪০০ টাকা এবং নেরিকা আউশের জন্য ১০ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, এমওপি ১০ কেজি এবং সেচ সহায়তা ও আগাছা দমন বাবদ ৮০০ টাকা বিতরণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026