1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষকদের জন্য ধান ও পাট বীজসহ সার বিতরণ উদ্বোধন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি মাইকিংয়ের জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ, অস্বীকার ইউএনওর গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরির উদ্যোগ: তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের অগ্রাধিকার, তেলের দাম নিয়ে সিদ্ধান্ত লক্ষ্মীপুরে ১২.৬ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন খাল পুনঃখনন কার্যক্রমে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে জোর হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল কিউবা সরকার হোলি উইকে হাজারেরও বেশি বন্দি মুক্তি দিয়েছে হায়দরাবাদে কবরস্থানে লুকানো ৪১৪টি গ্যাস সিলিন্ডার জব্দ, ১০ জন আটক

সিলেটে শেখ হাসিনার জনসভায় জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে দোয়া করে এবারের নির্বাচনী প্রচরণায় নামবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে সিলেটে পৌঁছেছেন তিনি। বেলা তিনটার দিকে তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় অংশ নিতে এরই মধ্যে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সিলেটজুড়ে বিশেষ করে মঞ্চ, সমাবেশস্থল ও আশপাশ এলাকায় উতসবের পরিবেশ বিরাজ করছে।

শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে গাড়ি করে স্লোগান দিতে দিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী নগরীতে আসছেন। সমাবেশস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নেতা-কর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন রয়েছে।

সিলেট নগরীর ওয়ার্ডসমূহ ছাড়াও জেলার সকল উপজেলা, এমনকি পার্শ্ববর্তী সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকেও নেতা-কর্মীরা জনসভায় অংশ নিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন।

অপরদিকে, প্রধানমন্ত্রীর আগমনে কড়া নজরদারিতে রয়েছে সিলেট নগরী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সূত্র জানায়, গড়ে তোলা হয়েছে ৪ স্তরের নিরাপত্তাব্যবস্থা। বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল। সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জনসভা মঞ্চ ও আশপাশ এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026