1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বগুড়ায় নির্মাণাধীন ভবনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পিছিয়েছে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিআরটি অবকাঠামো সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করার সুপারিশ চীনের গুয়াংজিতে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে একাধিক ভবন, নিহত ২ বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানির পরিধি বাড়াতে নিউজিল্যান্ডকে আহ্বান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত ও অনুমোদনের লক্ষ্যে এনইসির গুরুত্বপূর্ণ সভা শুরু ইনস্টাগ্রাম নিয়ে ইলন মাস্কের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

ব্যালট পেপার ছাপানো শুরু করেছে ইসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার ছাপানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘প্রতীক বরাদ্দের পরপরই ৩০০টি আসনের প্রার্থীর তালিকা আমরা পেয়ে গেছি। তিনটি সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। যেগুলোতে (যে সব আসনে) মামলা রয়েছে সেগুলো পরে ছাপানো হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার ছাপানো শেষ হবে।’

ইসির এ অতিরিক্ত সচিব বলেন, ‘যে এলাকাগুলোয় কোনো মামলা নেই, সেগুলো আগে ছাপানো হবে। আর মামলা আছে এমন আসনের ব্যালট শেষের দিকে ছাপানো হবে। ৪০টির বেশি আসনে মামলা রয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যালট পেপার ছাপানোর সুনির্দিষ্ট কোনো বাজেট নেই। প্রাথমিক তাদের চাহিদায় ৩৩ কোটি টাকা কাগজ ক্রয়ের জন্য আগে দিয়েছি।’

ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে কবে যাবে, জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘ব্যালট তো জেলায় আগামী ২৫ ডিসেম্বরের পর যাবে। যেগুলো আগে ছাপানো হবে, সেগুলো আগে চলে যাবে। প্রথমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থাকবে।’

ভোটার সংখ্যার সমপরিমাণ ব্যালট পেপার ছাপানো হয়। বর্তমানে সারাদেশে ভোটার রয়েছেন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026