1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বগুড়ায় নির্মাণাধীন ভবনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পিছিয়েছে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিআরটি অবকাঠামো সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করার সুপারিশ চীনের গুয়াংজিতে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে একাধিক ভবন, নিহত ২ বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানির পরিধি বাড়াতে নিউজিল্যান্ডকে আহ্বান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত ও অনুমোদনের লক্ষ্যে এনইসির গুরুত্বপূর্ণ সভা শুরু ইনস্টাগ্রাম নিয়ে ইলন মাস্কের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের নামে ভুয়া ম্যাগাজিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার দেখা হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করে ‘বাংলাদেশ ব্যাংক সংবাদ’ নামে একটি ম্যাগাজিন প্রতারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ম্যাগাজিনটি বিজ্ঞাপন চেয়ে বিভ্রান্তি তৈরি করছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন এন্ড পাবলিকেশন্স ডিপার্টমেন্ট।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারি মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়Ñ সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করে ‘বাংলাদেশ ব্যাংক সংবাদ’ নামে একটি ম্যাগাজিন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিজ্ঞাপন চেয়ে চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করায় এ বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, যা কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।

এ নিয়ে ব্যাংকিং খাতের সব প্রতিষ্ঠানের প্রতি কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘বাংলাদেশ ব্যাংক সংবাদ’ শীর্ষক ম্যাগাজিনটি বাংলাদেশ ব্যাংকের কোনো পত্রিকা নয়। পত্রিকাটির (ম্যাগাজিন) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই। পত্রিকাটি অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করছে। এ পরিপ্রেক্ষিতে ওই পত্রিকার বিভ্রান্তিকর চিঠি আমলে না নেওয়ার অনুরোধ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026