1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বগুড়ায় নির্মাণাধীন ভবনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পিছিয়েছে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিআরটি অবকাঠামো সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করার সুপারিশ চীনের গুয়াংজিতে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে একাধিক ভবন, নিহত ২ বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানির পরিধি বাড়াতে নিউজিল্যান্ডকে আহ্বান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত ও অনুমোদনের লক্ষ্যে এনইসির গুরুত্বপূর্ণ সভা শুরু ইনস্টাগ্রাম নিয়ে ইলন মাস্কের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

১০৪ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১০৪ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন। শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে একের পর এক তারিখ বাড়ানো হলেও তদন্ত শেষ করতে পারেনি সংস্থাটি।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন। অপর আসামিরা হলেন, বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026